ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ইভিএম স্লো কাজ করছে: আইভী

    ইভিএম স্লো কাজ করছে: আইভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, অনেক জায়গায় ইভিএম মেশিন স্লো কাজ করছে, অনেক জায়গায় ফিঙ্গার কাজ করতে দেরি হচ্ছে, আঙুলের ছাপ নিতে দেরি হচ্ছে।  যানজট থাকায় ভোটাররা সঠিক সময়ে কেন্দ্রে আসতে পারছেন না।

    রোববার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর ১৩নং ওয়ার্ডের মহিলা কলেজকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

    হাতি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে নৌকার প্রার্থী বলেন, এসব অভিযোগ একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন বলে।  

    তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে গিয়ে আমি নিজে হাতি প্রতীকের এজেন্ট ও সমর্থকদের অভয় দিয়ে এসেছি। অনেকে হাতির ব্যাজ লুকিয়ে রেখেছিল, উল্টো আমি সেই ব্যাজ বের করে ঝুলিয়ে দিয়ে বলেছি আপনাদের কোনো ভয় নেই।

    আইভী বলেন, আমি কোনো সন্ত্রাসী বা ক্যাডার লালন পালন করি না। আপনারা নির্ভয়ে থাকুন।

    আইভী বলেন, বানোয়াট অভিযোগ করে কোনো লাভ হবে না। জনগণ তাদের প্রতিনিধি অনেক আগেই নির্ধারণ করে ফেলেছেন। ফল যাই হোক না কেন, আমি সেটি মেনে নেব।

    তিনি বলেন, অনেক জায়গায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একটু ঝামেলা আছে, কিন্তু আমি এখনও কোনো সমস্যা বা বিশৃঙ্খলতার খবর পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে, আমি চাই শেষ পর্যন্ত যেন পরিবেশ এমনই সুষ্ঠু ও সুন্দর থাকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ