ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • ৫০ শতাংশ ভোট পড়েছে নারায়ণগঞ্জে : ইসি সচিব

    ৫০ শতাংশ ভোট পড়েছে নারায়ণগঞ্জে : ইসি সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাথমিক হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ভোটে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ইসি সচিব বলেন, ‘সব নির্বাচন এলাকায় ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। তিনটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় খুব দ্রুত ফল পাওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে প্রায় ৩১ শতাংশ ভোট পড়েছে। এছাড়া যে ৫টি পৌরসভায় ভোট হয়েছে সেখানে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘ইসি তার কন্ট্রোলরুমের মাধ্যমে সবগুলো ভোট পর্যবেক্ষণ করবে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অর্থাৎ টাঙ্গাইল-৭ আসনের নির্বাচন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৫ পৌরসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ