ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • চরফ্যাশনে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

    চরফ্যাশনে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা চরফ্যাশনে জমিতে ধান কাটার সময় কালবৈশাখী বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টার সময় উপজেলার হাজারিগঞ্জ ও আসলামপুর ইউনিয়নে কালবৈশাখী বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালু বেপারীর ছেলে শাহে আলম (৩৭) ও আসলামপুর ইউনিয়নের বর্দার হাট ৯নং ওয়ার্ডের বাসিন্দা হানিফ চৌকিদারের ছেলে আলাউদ্দিন (৪০)। 

    আসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরে আলম মাস্টার জানান, বেলা ১ টার সময় আলাউদ্দিন গাছ থেকে ঝড়ে পড়া তুলা কুড়ানোর সময় হটাৎ বজ্রপাত পড়ে। এসময় আলাউদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। 

    আলাউদ্দিন একজন কৃষক ও পাওয়ার টিলারের ড্রাইভার ছিলো। হাজারীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মো.সেলিম হাওলাদার বলেন, পূর্ব হাজারীগঞ্জ গ্রামে জমিতে ধান কাটার সময় শাহে আলমের উপর বজ্রপাত পড়ে। স্থানিয়রা বজ্রপাতে দগ্ধ দুই কৃষককে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে চরফ্যাশন ও শশীভূষণ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ