ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • করোনা : সুপ্রিম কোর্টের আইনজীবী-বিচারপতিদের গাউন পরিধান নয়

    করোনা : সুপ্রিম কোর্টের আইনজীবী-বিচারপতিদের গাউন পরিধান নয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আইনজীবীদের গাউন পরিধানের বাধ্যবাধকতার বিষয়টি আবারো শিথিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মামলার শুনানির সময় আইনজীবী ও বিচারপতিদের গাউন পরতে হবে না।

    বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, 'উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানির সময় ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যাঙসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও জাজেস কোট পরিধান করবেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীরা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানির সময় ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও কালো কোট/শেরওয়ানী পরিধান করবেন। উপরোক্ত উভয় ক্ষেত্রে গাউন পরিধানের বাধ্যবাধকতা নেই।

    এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (১৯ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ