ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ থাকে : পংকজ নাথ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ থাকে : পংকজ নাথ
    ছবি :দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পঙ্কজ নাথ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে। করোনাকালে সারাদেশের মানুষকে মমতাময়ী মায়ের মত খাদ্য, অর্থ, চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপযুক্ত প্রচেষ্টায় দ্রুত সময়ে করোনার টিকা পেয়েছে দেশ।

    সোমবার (৩ মে) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

    পংকজ নাথ বলেন, আওয়ামী লীগ সরকার মানে উন্নয়নের সরকার। দুর্গত, দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য সব সময় কাজ করে আসছে। এজন্যই যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখনই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সাংসদ পংকজ সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমিজ আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহামুদুল হাসান প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ