ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • উত্তম কুমারের সঙ্গের অভিনেতা এখন ভিক্ষা করেছেন !

    উত্তম কুমারের সঙ্গের অভিনেতা এখন ভিক্ষা করেছেন !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলা রঙ্গমঞ্চের পরিচিত মুখ তিনি। কাজ করেছেন ছোট পর্দাতেও। এমনকি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন ‘প্রতিশোধ’ ছবিতে। কিন্তু মহামারি করোনার কারণে কাজ হারিয়ে পথে বসেছেন টলিগঞ্জের প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষাল।

    শঙ্কর ঘোষালের আর্থিক সমস্যা এতোটাই খারাপ যে পরিবারের সদস্যদের মুখে দু মুঠো খাবার তুলে দেওয়ার জন্য ভিক্ষার থালা হাতে রাস্তায় বসেছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে এমনটা নিজেই জানিয়েছেন স্টার জলসায় প্রচারিত ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালের ‘সাধক বামাক্ষ্যাপা’ সব্যসাচী চৌধুরী। একইসঙ্গে তাকে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছেন এই তারকা।

    চমকপ্রদ তথ্য হরো- সব্যসাচীর সেই ডাকে সাড়া দিয়েছেন অনেকেই। সব্যসাচী সেই কথাও ফেসবুকে শেয়ার করেছেন। তিনি জানান, শঙ্কর ঘোষালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৪০ হাজার টাকা ঢুকেছে। সব থেকে বড় ব্যাপার একটি কাজের সুযোগও হয়েছে তার।


    কাজ পেয়ে উচ্ছ্বসিত শঙ্কর ঘোষাল বলেন, ‘কবে ডাকবে গো কিছু জানো? যেই শুনলাম কাজে ডাকবে, কি রকম ডাঙায় ওঠা মাছের মতো লাগছে নিজেকে, আবার অভিনয় করবো ভাবতেই পারছি না।’


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ