ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কালিয়াকৈরে ইমন হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই নামক এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন, উপজেলার মেদীআশুলাই এলাকার মোস্তাফা হোসেনের ছেলে।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই ওই যুবকের সাথে তার পিতার ঝগড়া হয়। পরে সে অভিমান করে শুক্রবার সন্ধ্যায় ঘরের আড়ের সাথে গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

    কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি আবেদনে প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ