ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ময়লার গাড়ির ধাক্কায় এবার প্রাণ গেল পরিচ্ছন্নতা কর্মীর

    ময়লার গাড়ির ধাক্কায় এবার প্রাণ গেল পরিচ্ছন্নতা কর্মীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী মৃত্যু হয়েছে। নিহতর নাম শিখা রানী ভরানী (৫৫)।

    তিনি পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন। রোববার (২৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) শাহ আলম।

    তিনি জানান, শনিবার দিনগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে জাহাঙ্গীর গেটের দিকে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতা কর্মী।

    পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে, ফ্লাইওভার দিয়ে আসা সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে।  

    আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ