ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • মহিপুরে  তৃতীয় লীঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরন 

    মহিপুরে  তৃতীয় লীঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে পটুয়াখালীর  মহিপুর ও কুয়াকাটার  তৃতীয় লীঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

    রবিবার(২৩ জানুয়ারি) দুপুরে মহিপুর থানা চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃতীয় লীঙ্গের সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের।

    এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি উত্তম হাওলাদার, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদ,কলাপাড় রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন,মহিপুর প্রেসক্লাবের সদস্য মনির হাওলাদার ও পাথওয়ের মহিপুর থানা শাখার সভাপতি মহিবুল্লাহ পাটোয়ারী প্রমুখ।

    এসময় মহিপুর তৃতীয় লীঙ্গের সদস্যদের প্রধান লতা বলেন পাথওয়ে দীর্ঘদিন ধরে আমাদের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে আসছে। আমরা পাথওয়ে সংস্থার কাছে কৃতজ্ঞ যে তারা সবসময় সমাজের অবহেলিত এবং নিপিড়িত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ