ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

    বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা এবং একাত্তরের শহীদ, ফ্যাসিস্ট শাসনামলে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল বিএম কলেজ শাখার আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম। এছাড়া সভাপতিত্ব করেন বিএম কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়ের ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগরের সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচ. এম. তাসলিম উদ্দীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান মাহফুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল আহসান, জেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু, মহানগরের সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনীম।

    এছাড়াও বিএম কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ