ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ১২ মণ ইলিশ রেখে পালিয়ে গেলেন ব্যবসায়ী!

     ১২ মণ ইলিশ রেখে পালিয়ে গেলেন ব্যবসায়ী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটায় অভিযান চালিয়ে ১২ মণ জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। রোববার দুপুরে মৎস্য বন্দর আলীপুর থ্রি পয়েন্ট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় ভ্যানে থাকা ১২ মণ জাটকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছের মালিক পালিয়ে যান। এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

    কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ আকতার মোর্শেদ বলেন, জাটকা নিধনকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আমাদের জাটকা নিধন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ