ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • বিটিআরসি’র কমিশনার প্রকৌশলী একেএম শহীদুজ্জামানের ইন্তেকাল

    বিটিআরসি’র কমিশনার প্রকৌশলী একেএম শহীদুজ্জামানের ইন্তেকাল
    প্রকৌশলী একেএম শহীদুজ্জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এসএম (Spectrum) বিভাগের কমিশনার প্রকৌশলী একেএম শহীদুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

    রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, সন্তান এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    মৃত্যুর খবরে পরিবার এবং আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকার রমনা বিটিআরসি কার্যালয় প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

    প্রকৌশলী একেএম শহীদুজ্জামান এর মৃত্যুতে বিটিআরসি পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শেক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

    এছাড়া শোক প্রকাশ করেছেন ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সহ ইউরোটেল পরিবার।

    তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ