ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাস ও মিনিবাস-স্ট্যান্ডে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ

    বাস ও মিনিবাস-স্ট্যান্ডে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সারাদেশে বাস ও মিনিবাস-স্ট্যান্ডে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যথাযথ কর্তৃপক্ষকে আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্ট।

    এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

    ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুসারে বিধিমালা প্রণয়ন না করে বাস-মিনিবাসসহ গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব ৪ জানুয়ারি ওই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী মো. আবু তালেব নিজেই শুনানি করেন, সঙ্গে ছিলেন মোখলেসুর রহমান ও মুসতাসীম তানজীর।

    এ ব্যাপারে আইনজীবী মো. আবু তালেব বলেন, ‘বাস থামার প্রতিটি নির্দিষ্ট জায়গায় প্রকাশ্যে ও যাত্রীদের কাছে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রকাশ ও ইলেকট্রনিক বিলবোর্ডের মাধ্যমে ওই তালিকা প্রদর্শনের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বাস ও মিনিবাসসহ গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতেও বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ