ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • পটুয়াখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

    পটুয়াখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পটুয়াখালীতে ঢাকাগামী সাকুরা পরিবহন ও কুয়াকাটাগামী মায়ের দোয়া পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

    সোমবার রাত ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাধঘাট নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জহিরুল ইসলাম, মো. রফিকুল মাস্টার, আ. রফিক, কবির সিকদার, মো. নাজমুল, মো. রফিকুল ইসলাম, মো. শামিম, বাপ্পী, মো. আলম ও আলমাস।

    জানা গেছে, কুয়াকাটা থেকে ছেড়ে সাকুরা পরিবহনের বাস পটুয়াখালীর হেতালিয়া বাধঘাট এলাকা অতিক্রম করছিল। বরিশাল থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহনের বাসের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর দুপাশে প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ এসে যানজট ছাড়ায়। 

    পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিকা ঘোষাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ১০ থেকে ১২ জন রোগী আমাদের এখানে এসেছেন। চারজনের মাথায় আঘাত লেগেছে। সিটি স্ক্যানের পর বোঝা যাবে। বাকিদের হাত পা কেটে গেছে। 

    পটুয়াখালী সদর থানার এএসআই মো. সালেক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাস দুটি আটক করা হয়েছে, চালক বা হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ