ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • ছাত্র লাঞ্ছনায় জাবির দুই ছাত্রী বহিষ্কার

    ছাত্র লাঞ্ছনায় জাবির দুই ছাত্রী বহিষ্কার
    বহিষ্কৃত সুমাইয়া বিনতে ইকরাম (বামে) ও আনিকা তাবাসসুম।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘সুমাইয়াকে এক বছর ও আনিকাকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এই সময়ে তারা কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবে না এবং হলে অবস্থান ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের পরিবহনসহ অন্য সুযোগ-সুবিধা পাবে না।’

    ছাত্র লাঞ্ছনায় জড়িত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই ছাত্রীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    এক শিক্ষার্থীকে এক বছর এবং অন্যজনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

    উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত হয়।

    বহিষ্কৃত ওই দুই ছাত্রীর নাম সুমাইয়া বিনতে ইকরাম ও আনিকা তাবাসসুম। তারা দুজনই নৃবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

    সুমাইয়া বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল এবং আনিকা নওয়াব ফয়জুন্নেসা হলের আবাসিক ছাত্রী।

    বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ নিউজবাংলাকে বলেন, ‘সুমাইয়াকে এক বছর ও আনিকাকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এই সময়ে তারা কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবে না এবং হলে অবস্থান ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের পরিবহনসহ অন্য সুযোগ-সুবিধা পাবে না।’

    বিশ্ববিদ্যালয়ের বটতলায় সোমবার রাত ৮টার দিকে রাস্তার জায়গা ছেড়ে দেয়াকে কেন্দ্র করে সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তর পর্বের এক ছাত্রকে থাপ্পড় মারেন সুমাইয়া।

    এ ঘটনায় শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়ে সুমাইয়া ও তার সহযোগী আনিকার শাস্তির দাবি জানান। পরে রাত ১১টার দিকে প্রক্টর অফিসে উভয় পক্ষই তাদের লিখিত বক্তব্য জমা দেয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ