ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মমেকের করোনা ওয়ার্ডে আরও ৫ জনের মৃত্যু

    মমেকের করোনা ওয়ার্ডে আরও ৫ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে ময়মনসিংহের ডা. জাহেদুল ইসলাম (৬১) নামে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা উপসর্গে মারা গেছেন আরো চারজন। এরা হলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মিম (১৮), জামালপুরের মো. হালিম (৬০), টাঙ্গাইল মধুপুর উপজেলার সামাদ (৫৫), এবং কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার আশালতা সরকার (৬৮)। তারা করোনা উপসর্গ ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন।

    করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, ১০ জন নতুন ভর্তিসহ ৮৬ জন চিকিৎসাধীন আছেন। আইসিউতে আছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
    এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ