ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • স্বাস্থ্যবিধি না মানায় ১০ পথচারীকে অর্থদণ্ড

    স্বাস্থ্যবিধি না মানায় ১০ পথচারীকে অর্থদণ্ড
    কলাপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ‍উপজেলা প্রশাসন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১০ পথচারীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া প্রায় শতাধিক মাস্ক বিতরন করা হয়েছে। শনিবার দুপরে পৌর শহরের বিভিন্ন সড়কে এ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এ সময় পৌর প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লব সভাপতি হুমায়ুন কবিরসহ পুলিশ সদস্যসরা উপস্থিত ছিলেন।

    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসন থেকে বেশ কয়েকবার মাইকিং করা হয়েছে। তারপরও শহরে মাস্ক বিহীন বিনা কারনে ঘোরা ফেরা করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইনে ১০ জন পথচারীকে ৫০০ টাকা জরিামানা করা হয়েছে। এসময় প্রায় শতাধিক মাস্ক বিতরন করা হয়। তবে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ