ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়: পঙ্কজ নাথ

    প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়: পঙ্কজ নাথ
    ছবি : হুইল চেয়ার বিতরণ করছেন পঙ্কজ নাথ এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার ৬ টি ইউনিয়নে ১২ জন প্রতিবন্ধী মাঝে হুইল চেয়ার বিতরণকালে সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তুলছে।

    ৪ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার সংহতি পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে মুজিব বর্ষ উপলক্ষে সুবর্ণ নাগরিকদের মধ্যে হুইল চেয়ার বিতরণ কালে তিনি এ কথা বলেন।
    এর আগে এমপি পংকজ নাথ  বড়জালিয়া ইউনিয়নের ৯৭ জন জেলেদের মাঝে জনপ্রতি ৮০ কেজি করে চাল বিতরণ করেন।

    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,  উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বড়জালিয়া ইউনিয়ন পরিষদের শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাজী লিয়াকত হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ