ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা  চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা  সাংবাদিক রানার মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  সাংবাদিক কাওসার হোসেন রানার মায়ের ইন্তেকাল, বরিশাল প্রেসক্লাবের শোক  গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ! আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের মৃত্যুতে শোক
  • জেলের জালে বিশাল আকৃতির মাছ, দেখতে উৎসুক জনতা

    জেলের জালে বিশাল আকৃতির মাছ, দেখতে উৎসুক জনতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ। মোংলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামের জেলে কুতুব আলীর জালে মাছটি ওঠে। 

    আজ সোমবার সকালে মাছটি বিক্রির জন্য নেওয়া হয় মোংলা পৌর শহরের প্রধান মাছ বাজারে।

    বিশাল আকৃতির মাছটি দেখতে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। বাজারের রাইজিং ফিস আড়ৎ মালিক দ্বীন ইসলাম ডাকের মাধ্যমে ৬৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি মাছটি কেটে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করেন।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, স্থানভেদে কেউ কেউ এটিকে বাড়ুল মাছও বলে থাকেন। সাগর-নদীতে সাধারণত মাটি ছুঁই ছুঁই করে এই মাছ চলাচল করে। মাছটি উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় বাজারে মাছটির ব্যাপক চাহিদা রয়েছে।


    টিএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ