সাংবাদিক কাওসার হোসেন রানার মায়ের ইন্তেকাল, বরিশাল প্রেসক্লাবের শোক

চ্যানেল টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সদস্য কাওছার হোসেন রানা'র মাতা সুলতানা রাজিয়া মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজণিত কারণে বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় বড় ছেলে সৈয়দ কামাল এর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নগরীর কালুশাহ্ সড়কে নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে স্বামী মরহুম সৈয়দ মোশাররফ হোসেনের কবরের পাশে মরহুমাকে চির নিদ্রায় শায়িত করা হবে।
এদিকে মরহুমাকে শেষ বিদায় জানাতে নগরীর কালুশাহ্ সড়ক এলাকার বাসায় ছুটে যান সাংবাদিক, রাজনীতিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাঁরা মরহুমার শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এদিকে সাংবাদিক কাওসার হোসেন রানার মায়ের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব কার্যকরী সংসদ নেতৃবৃন্দ, সদস্য এবং সহযোগী সদস্যবৃন্দ।
এক শোক বিবৃতিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন মরহুমা সুলতানা রাজিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এইচকেআর