ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ব্যাটারি চুরি করতে এসে ৫ লাখ টাকার সিএনজি রেখে গেলো চোর

    ব্যাটারি চুরি করতে এসে ৫ লাখ টাকার সিএনজি রেখে গেলো চোর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুরি করতে এসে আম এবং ছালা দুটিই হারালো এক চোর। সন্ধ্যা রাতে দুই হাজার টাকা ব্যাটারি চুরি করতে পাঁচ লক্ষ টাকা দামের সিএনজি হারালো সে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোডস্থ থানা কাউন্সিল সংলগ্ন এলাকায়।

    পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘সিএন্ডবি রোড সংলগ্ন নীলয় ভবনে একটি ইজিবাইক এর ব্যাটারি চার্জ হচ্ছিলো। এসময় এলপি গ্যাস চালিত একটি সিএনজি’র চালক তার গাড়িটি দাঁড় করিয়ে রেখে ইজিবাইকের ব্যাটারি চুরি করছিলো।

    ব্যাটারি নিয়ে যাবার সময় স্থানীয়রা দেখে ফেলে চোর চোর বলে ধাওয়া করেন। এসময় জীবন বাঁচাতে ওই চোর ব্যাটারি এমনকি তার পাঁচ লক্ষ টাকা মূল্যের সিএনজিটাও ফেলে রেখে পালিয়ে যায়।

    খোঁজ নিয়ে জানাগেছে, ‘চোরের ফেলে যাওয়া সিএনজি চালকের নাম নাজমুল। আর সিএনজি’র মালিক নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা ঠিকাদার রনি’র। চুরির ঘটনার পর পরই সিএনজি’র মালিকের সন্ধান খুঁজে পান স্থানীয়রা। তার মাধ্যমে চোরের পরিচয় সনাক্ত করা হয়েছে। পরে থানা পুলিশকে খবর দিয়ে চোরের ফেলে যাওয়া সিএনজিটি তাদের হাতে তুলে দিয়েছেন ব্যাটারি চালিত অটো রিকশার মালিক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ