ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • স্থিতিবস্থা থাকা জমিতে পার্ক নির্মাণে মামলা

    স্থিতিবস্থা থাকা জমিতে পার্ক নির্মাণে মামলা
    মহাসড়কের পাশে পার্ক নির্মাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থিতিবস্থা থাকা জমিতে আদালতের আদেশ উপেক্ষা করে শিশু পার্ক নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেনের বিরুদ্ধে ভায়লেশন মামলা দায়ের করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে বরিশাল সদর সিনিয়র সহকারি জজ আদালতে মামলাটি দায়ের করেন নগরীর কাজিপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনোয়ার হোসেন হাওলাদার। আদালতের বিচারক রুবাইয়া আমেনা মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য ধার্য্য করেছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি মো: জালাল ও বাদী পক্ষের আইনজীদাবি আজাদ রহমান।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন নগরীর ২২নং ওয়ার্ডের মধ্যে সাহান আরা আব্দুল্লাহ শিশু পার্ক নির্মানের কাজ করছে বরিশাল সিটি করপোরেশন। কাজিপাড়া এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন হাওলাদারের জমিতে ২০১৯ সালে স্থিতিবস্থা থাকা সত্বেও পার্ক নির্মানের জন্য সিটি করপোরেশন মনোয়ারের মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ নামের ব্যবসায়িক প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুরিয়ে দেয়। সেখানেই পার্ক নির্মাণ কাজ শুরু করা হয়। বিবাদীদের আদালতের স্থিতিবস্থার কথা জানালেও তারা তা তোয়াক্কা করেনি বলে মামলায় উল্লেখ করা হয়।

    প্রসঙ্গত, ঢাকা বরিশাল মহাসড়কের পাশে থ্রি হুইলার চলাচলের জন্য নির্মিত সড়ক ও জনপথের সড়কে সিটি করপোরেশন কোনো অনুমতি ব্যতিরেকে শিশু পার্ক নির্মাণ করছে। মহাসড়কের পাশে ঝুকিপূর্ণ ভাবে শিশু পার্ক নির্মাণ করা নিয়ে ইতিমধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সড়ক দখল করে পার্ক নির্মাণের কাজ চললেও তা জানেনা সড়ক ও জনপথ বিভাগ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ