ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • সোনারগাঁয়ে নিখোঁজের ৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

    সোনারগাঁয়ে নিখোঁজের ৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৮ দিন পর পৌরসভার বাগমহিষা ঋষিপাড়া এলাকা ডোবা ফয়সাল নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে র‌্যাব-১১। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।

    এর আগে বৃহস্পতিবার বিকেলে তথ্য-প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপূর্ব শীল নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    ফয়সাল মিয়া সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে এবং গ্রেফতার হওয়া অপূর্ব শীল পৌরসভার বাগমহিষা ঋষিপাড়া গ্রামের তপন শীলের ছেলে।

    র‌্যাব-১১ এর (সিইও) লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, ২৬ জানুয়ারি রাতে ফয়সাল মামার বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার মামা মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে র‌্যাব ছায়া তদন্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনে ডেকে আনা অপূর্ব শীলকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করে।

    পরে তার দেওয়া তথ্য মতে ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পূর্ব শত্রুতার জের থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ