ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • টিকটকের শুটিং শেষে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, প্রেমিক পলাতক

    টিকটকের শুটিং শেষে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, প্রেমিক পলাতক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টিকটকের শুটিং শেষে এক মাদরাসাছাত্রীকে তার প্রেমিক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০২ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এতে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

    এ ঘটনায় ভুক্তভোগীর নানি বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার মামলার পর আটকদের গ্রেফতার দেখানো হয়। তবে মূল আসামি পলাতক রয়েছে। 

    বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বুধবার বিকেলে টিকটক ভিডিও করার জন্য কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রেমিকসহ পাঁচজন। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত শুটিং করে। পরে মাদরাসাছাত্রীকে রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানী মাঝির গল্লী এলাকার নির্জন স্থানে নিয়ে প্রেমিক ধর্ষণ করে।

    তিনি আরও জানান, ধর্ষণের সময় প্রেমিকের চার সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এ সময় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে তিন সহযোগীকে আটক করে। এ সময় কৌশলে প্রেমিক ও আরেকজন পালিয়ে যায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ