ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ইউএনও অপসারণ দাবিতে ভেকু মালিকদের মানববন্ধন

    ইউএনও অপসারণ দাবিতে ভেকু মালিকদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় গত বৃহস্পতিবার উপজেলার দুটি ভ্রাম্যমাণ পৃথক অভিযানে মাটি বহনকারী দুটি ট্রলি ভাঙচুর ও ভেকু জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় ভেকু মালিক শ্রমিক ও ভুক্তভোগী পরিবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে।

    এ ব্যাপারে ভেকুর মালিক আঃ আলীম জানান, আমি বিদেশ থেকে এসে লোন করে ভেকু কিনে ভাড়া দিয়ে আমার জীবিকা নির্বাহ করছি। আমার ভেকু জ্বালিয়ে দেয়ায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। কিভাবে এই লোন পরিশোধ করবো। তিনি আরো বলেন, আমরা ক্ষতিগ্রস্থ সবাই আইনের প্রতি সম্মান রেখে সুষ্ঠভাবে মানববন্ধন পালন করছি এবং উপজেলা নির্বহী অফিসারের পদত্যাগ ও ক্ষতিপূরণ চাই।

    উল্লেখ্য ৫ ফেব্রুয়ারি উপজেলা সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মিদের সঙ্গে মতবিনিময় কালে  বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, বিধিমোতাবেক কৃষি জমি বা চাষযোগ্য অথবা ব্যক্তিগত মালিকানাধীন হলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভেকু দিয়ে পুকুর খনন বা মাটি উত্তোলন সম্পুর্ন  বেআইনি।

    এই অবৈধ কাজে ব্যাবহৃত যেকোন বস্তু যে কোন স্থানে ভ্রাম্যমাণ আদালত জব্দ করে অপরাধ নিবারণের নিমিত্ত  বিবেচনায় তা সম্পর্কে বিনষ্ট করাসহ যেকোন সিদ্ধান্ত গ্রহণ আইনগতভাবেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন। আমার সঙ্গে কারো ব্যক্তিগত কোন বিরোধ নেই। অতএব যা কিছু করা হয়েছে বা হচ্ছে সেটা আইন ফলো করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ