ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা  চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা  সাংবাদিক রানার মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  সাংবাদিক কাওসার হোসেন রানার মায়ের ইন্তেকাল, বরিশাল প্রেসক্লাবের শোক  গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ! আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের মৃত্যুতে শোক
  • হেডফোন লাগিয়ে হাটতে গিয়ে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত

     হেডফোন লাগিয়ে হাটতে গিয়ে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর পলাশে চলন্ত ট্রেনের ধাক্কায় জয়া দাস (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত জয়া দাস পলাশের জিনারদী ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের তপন দাসের মেয়ে। সে কালিগঞ্জ সেন্ট মেরি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

    রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই শিক্ষার্থী কানে হেডফোন লাগিয়ে ঘোড়াশাল রেলস্টেশনের রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস নামক একটি দ্রুতগামি ট্রেন জয়াকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ও নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে জানা যায়, ওই শিক্ষার্থী কানে মোবাইলের হেডফোন লাগিয়ে অসতর্কভাবে রেললাইন দিয়ে হাঁটায় এই দুর্ঘটনা ঘটে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ