ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা  চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা  সাংবাদিক রানার মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  সাংবাদিক কাওসার হোসেন রানার মায়ের ইন্তেকাল, বরিশাল প্রেসক্লাবের শোক  গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ! আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের মৃত্যুতে শোক
  • চাঁপাইনবাবগঞ্জ বাংলা ইশারা ভাষা দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জ বাংলা ইশারা ভাষা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “বাংলা ইশারা ভাষার প্রসার-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, জেলা
    শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো.শহিদুল ইসলাম, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, সহকারী কমিশনার যোবায়ের জাহাঙ্গীর প্রমুখ।

    জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার ফিরোজ কবিরের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরীয়তুল্লাহ। আলোচনা সভায় জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ