ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

    যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের মধুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র প্রিতম কুমার সিংহ (২১) ওরফে আকাশ আত্মহত্যা করেছেন। প্রেমঘটিত অভিমানে তিনি আত্মহত্যা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    আত্মহননকারী প্রিতম কুমার সিংহ মধুপুর পৌরশহরের মাধবী হলের মালিক উত্তম কুমার সিংহের একমাত্র ছেলে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি মধুপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

    পারিবারিক সূত্র জানায়, প্রেমে ব্যর্থ হয়ে রোববার দিবাগত রাতে এমোনিয়াম সালফেট নামক (গ্যাস ট্যাবলেট) সেবন করেন। স্বজনরা দ্রুত তাকে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দুপুরে মধুপুর কেন্দ্রীয় শ্মশানে তাকে দাহ করা হয়েছে।

    মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। আমাদের কেউ কিছু জানায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ