ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা  চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা  সাংবাদিক রানার মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  সাংবাদিক কাওসার হোসেন রানার মায়ের ইন্তেকাল, বরিশাল প্রেসক্লাবের শোক  গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ! আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের মৃত্যুতে শোক
  • চুয়াডাঙ্গায় জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

    চুয়াডাঙ্গায় জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন  জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য শায়খুল ইসলাম ওরফে রাকিব ওরফে মোয়াজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত চার মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

     মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি)  সকাল ১১টার দিকে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন স্পেশাল ট্রাইব্যুনাল-২ ও ৩ চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত বিচারক মো.লুৎফর রহমান শিশির। দণ্ডপ্রাপ্ত শায়খুল ইসলাম বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পঞ্চকরণ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

    উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ই আগস্ট চুয়াডাঙ্গাসহ দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। ওই ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়েরের পর শায়খুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩ ও ৬ ধারার অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় উক্ত ধারাসমূহের অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন বিচারক মো. লুৎফর রহমান শিশির। মামলার অপর আসামি রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ মৃত্যুবরণ করায় তাকে অত্র মামলার অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করা হয়। রায় ঘোষণার পর কঠোর পুলিশি নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামি শায়খুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ