ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মহসিন খানের আত্মহত্যার ২৫ ভিডিও এখনো সচল

    মহসিন খানের আত্মহত্যার ২৫ ভিডিও এখনো সচল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুক লাইভে এসে ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ভিডিও অপসারণ অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ নির্দেশনা দেওয়া হয়েছে।   

    মামলাটি দুই সপ্তাহের জন্য মুলতবি রেখে আদালত আদেশে বলেছেন, আত্মহত্যার ভিডিও অপসারণ করার আরজি জানানো আইনজীবী এ কে এম ফয়েজ যদি এ সংক্রান্ত কোনো ভিডিও লিংক বিটিআরসিকে দেয় তা যেন সঙ্গে সঙ্গেই অপসারণ করা হয়।

    বুধবার এ ভিডিও অপসারণ সংক্রান্ত বিটিআরসির প্রতিবেদন দেখার পর এ আদেশ দেন বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

    আইনজীবী এ কে এম ফয়েজ ছাড়াও আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

    আদালত আগামী ১ মার্চ এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য রেখেছেন বলে জানান বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।

    আদেশের আগে এ আইনজীবী আদালতকে বলেন, ফেসবুক লাইভে এসে ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ২২৭ ভিডিও লিঙ্ক চিহ্নিত করেছে বিটিআরসি। এর মধ্যে ২০২টি লিঙ্ক অপসারণ করা হয়েছে।

    তিনি বলেন, মোট ২২৭টি ভিডিওর মধ্যে ফেসবুকে চিহ্নিত করা হয়েছে ২১১টি লিঙ্ক। তার মধ্যে ১৯০টি লিঙ্ক সরানো হয়েছে। ইউটিউবে চিহ্নিত করা ১০টি লিঙ্ক থেকে ৬টি সরানো হয়েছে। এ ছাড়া লাইকি ও টিকটক থেকে তিনটি করে ভিডিও অপসারণ করা হয়েছে।

    আদেশের পর বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক ফারাহ মাহবুব বলেন, ‘এরকম ভিডিও থেকে থেকে কেউ উৎসাহ পাক এটা আমরা কোনোভবেই চাই না। দেশের নাগরিক সুরক্ষিত থাকুক এটাই আমাদের চাওয়া, আমাদের কাম্য। সব কিছুরই ইতিবাচক-নেতিবাচক দিক আছে। আমরা চিই ইতিবাচক দিকগুলোই সবার মধ্যেই থাকুক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ