ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • হিজলায় ভোক্তা অধিকারের ভেজাল বিরোধী অভিযান

    হিজলায় ভোক্তা অধিকারের ভেজাল বিরোধী অভিযান
    বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় সেখানকটার ৮টি প্রতিষ্ঠানকে বিভিন্ন হারে মোট ২২ হাজার টাকা জরিমান করেছেন তারা।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র এবং জেলার সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন ১০ম এপিবিএন এর এসআই অশোক কুমার বর্মনের নেতৃত্বাধিন একটি টিম।

    জরিমানা দেয়া ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলো হলো- জাকির হোস্টেরের মো. জাকির হোসেন, দেওয়ান স্টোরের মো. আব্দুল আজিজ দেওয়ান, মমতাজ সুইটস এর মো. মাকসুদুর রহমান, মরন চাঁদ মিষ্টান্ন ভান্ডারের মো. বিমল দেবনাথ, পিউশী কসমেটিকসের মো. বাকের হোসেন, কাওসার ভ্যারাইটিজ স্টোরের মো. কাওসার, জসিম ভ্যারাইটিজ স্টোরের মো. জসিম এবং মা ভ্যারাইটিজ স্টোরের মো. আবু জাফর।

    ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ‘পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা, ওজনেন কারচুপি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ৪৫, ৪৬, এবং ৫১ ধারায় সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ চার হাজার টাকা করে মো ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ