ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • অন্তঃসত্তা নার্সকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

    অন্তঃসত্তা নার্সকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আমুয়া) অন্তঃসত্তা সিনিয়র স্টাফ নার্সকে উত্যক্ত ও মারধর করার অপরাধে প্রশান্ত দাস (১৮) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার এ দণ্ড প্রদান করেন।

    কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার জানান, আমুয়া এলাকার শুখরঞ্জন দাসের ছেলে প্রশান্ত দাস স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সকে প্রায়ই উত্যক্ত করতো। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কয়েকজন নার্স অভিযোগও করেন। এতে ক্ষিপ্ত হয় প্রশান্ত।

    বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকে অন্তঃসত্তা ওই নার্সকে উত্যক্ত করার সময় অন্য নার্সরাও প্রতিবাদ করে। এক পর্যায়ে প্রশান্ত ওই নার্সকে মারধর করে। এ সময় স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তব্যরত নার্সরা ওই যুবককে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সতত্যা পেয়ে প্রশান্তকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে কাঁঠালিয়া থানায় সোপর্দ করা হয়।

    নির্যাতিত ওই নার্স অভিযোগ করেন, আমাকে প্রায়ই উত্যক্ত করতো প্রশান্ত। আমি একজন অন্তঃসত্তা নারী। প্রশান্তর বিষয়ে ইউএনও স্যারের কাছে অভিযোগ করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে সে আমাকে মারধর করে।

    কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে অভিযোগের সত্যতা পেলে তাকে কারাদণ্ড দেওয়া হয়। পরে পুলিশ আসলে তাদের কাছে প্রশান্তকে সোপর্দ করা হয়। কর্মস্থলে নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য কাঁঠালিয়া উপজেলা প্রশাসন সব সময় সতর্ক আছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ