ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের নতুন চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর

    সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের নতুন চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।
     
    বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হাইকোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।  
     
    ওই স্মারকে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিম আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগ লাভ করায় কমিটির চেয়ারম্যানের শূন্য পদে বাংলাদেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দিয়েছেন।

    বিনামূল্যে আইনি সেবা দিতে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির অফিসটি উদ্বোধন করেন তৎকলীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এর আগে গঠন করা হয় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।

    তখন এ কমিটির চেয়ারম্যান হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নিজামুল হক।
     
    পরের বছর ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি বিচারপতি নিজামুল হক আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। এ কারণে তার স্থলে ১৮ ফেব্রুয়ারি নতুন চেয়ারম্যান হন বিচারপতি এম. ইনায়েতুর রহিম। ওই বছরের ১ মার্চ তিনি দায়িত্ব নেন। সম্প্রতি তিনি আপিল বিভাগে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ