ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নির্দেশনা না থাকার কারণে চালু থাকবে সিনেমা হল!

    নির্দেশনা না থাকার কারণে চালু থাকবে সিনেমা হল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা প্রকোপ বাড়ায় দেশজুড়ে চলছে লকডাউন। দেশেল অনেক বিনোদনকেন্দ্রেই করা হয়েছে বন্ধ। তবে সিনেমা হল নিয়ে সুনির্দিষ্ট কোনও নির্দেশনা না থাকায় সাধারণ প্রেক্ষাগৃহগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

    এদিকে, আজ (৫ এপ্রিল) থেকে একসপ্তাহের লকডাউন চলছে। আজকেই দেশের সর্বাধুনিক প্রেক্ষাগৃহ হল বন্ধের ঘোষণা দিয়েছে।

    বর্তমান পরিস্থিতি নিয়ে হল মালিক ও প্রদর্শক সমিতির সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, ‘এবারের লকডাউনে সরকার বা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিনেমাহল নিয়ে কোনও সুনির্দির্ষ্ট নির্দেশনা দেয়নি। তাই আমরা আগের স্বাস্থ্যবিধি মেনে হল পরিচালনা করছি। আমার কাছে অনেকই (হল মালিক) বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন। আমি বলেছি, আপনারা চাইলে হল খোলা বা বন্ধ রাখতে পারেন। এতে সমিতির কোনও আপত্তি বা নির্দেশনা নেই। সরকার যেটা বলবে, সেটাই হবে। তাই আগের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অনেকেই হল খোলা রেখেছেন।’

    এর আগে দেশের পাঁচ জেলায় জরুরিভিত্তিতে সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে সেটা করা হয় জেলাপ্রশাসকদের নিজ উদ্যোগে। সেই জেলাগুলো হলো চট্টগ্রাম, নরসিংদী, ফরিদপুর, শেরপুর ও চাঁদপুর। তবে আজ থেকে শুরু হওয়া লকডাউনে সাধারণ সিনেমাহল বন্ধে আর নতুন কোনও ঘোষণা আসেনি।


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ