ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • সাংবাদিক লোকমান হোসাঈন জামিনে মুক্ত

    সাংবাদিক লোকমান হোসাঈন জামিনে মুক্ত
    সাংবাদিক ‍লোকমান হোসাঈন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক এম. লোকমান হোসাঈন। রোববার বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি লাভ করেন।

    এর ‍আগে বরিশালের সাহসী সাংবাদিক এম. লোকমান হোসাঈন গত ৩০ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের মামলায় জামিন চেয়ে আবেদন করলে বরিশাল সাইবার ট্রেইব্যুনাল আদালতের বিচারক তা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। তার কারাবাসের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, বরিশালে এম. লোকমান হোসাঈন একজন সৎ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিক হিসেবে সুপরিচিত। তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

    কারামুক্ত হয়ে তিনি মুক্তির দাবিতে স্বোচ্ছার হওয়া বরিশাল প্রেসক্লাব, এয়ারপোর্ট থানা প্রেসক্লাবসহ বিভিন্ন জেলা ও উপজেলার সকল সাংবাদিক সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ