ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • উজিরপুরে ৩ মাদকসেবী গ্রেফতার 

    উজিরপুরে ৩ মাদকসেবী গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে মাদকের আসর থেকে ৩ মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উজিরপুর পৌরসভার ইচলাদী বাসস্ট্যান্ডের নিকটবর্তী আহমেদ রনির খালের উপরে নির্মিত তিনতলা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের রুমে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করছে বলে গোপন সংবাদের  ভিত্তিতে উজিরপুর মডেল থানার এস.আই সুদেব, এ.এস.আই আইয়ুব আলী, মোঃ হাসান আহমেদ, এইচ.এম আবুল বাশারসহ কতিপয় পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতে নাতে ইয়াবা সেবন অবস্থায় বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে নাইম হাওলাদার(১৯), উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডপাশা গ্রামের মুন্না ফকিরের ছেলে সম্রাট ফকির(২২), মাদার্শী গ্রামের শ্যামল হালদারের ছেলে সুব্রত হালদার(২১) কে গ্রেফতার করেন। 

    এ সময় তাদের ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ ৪পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ৫মে উজিরপুর মডেল থানা পুলিশের এস,আই সুদেব বাদী হয়ে মাদক দ্রব্য আইনে ৩জনকে আসামী করে মামলা দায়ের করেন, মামলা নম্বর ৫। আসামীদেরকে ৬ মে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ