ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের

    শিল্পী অনুপ ভট্টাচার্য আর নেই

    শিল্পী অনুপ ভট্টাচার্য আর নেই
    স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য আর নেই। রাজধানীর আসগর আলী হাসপাতালে বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    ১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্যের জন্ম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলোসহ বেশকটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি।

    এছাড়া অনেক গানেরও সুরারোপ করেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া বৈশাখী মেঘের কাছে ও মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দুটি জনপ্রিয় হয় বলে জানান তৃষা ভট্টাচার্য।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ