ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা

    ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরীয়তপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। মামলা আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন বিচারক।

    বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ।

    মামলা সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লা ছাত্র ইউনিয়ন করতেন। তার এমন বক্তব্যে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র ইউনিয়ন ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা করেন সাইফ রুদাদ।

    এ বিষয়ে মামলার বাদী সাইফ রুদাদ বলেন, ‘কাদের মোল্লা একজন প্রতিষ্ঠিত ও প্রমাণিত যুদ্ধাপরাধী। এ অপরাধে তার মৃত্যুদণ্ড হয়েছে। তার মতো ঘৃণ্য ব্যক্তিকে ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িয়ে বক্তব্য দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী ইতিহাস বিকৃতি করেছেন। তাই তার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মানহানি মামলা করেছি।’

    বাদীর আইনজীবী আজিজুর রহমান রোকন বলেন, জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে করা মানহানি মামলা আদালত আমলে নিয়েছেন। জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ