ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • ভারতে প্রবেশের সময় ১৫জন আটক

    ভারতে প্রবেশের সময় ১৫জন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ১৫ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। বৃহস্পতিবার বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানান।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধ ও বৃহস্পতিবার অবৈধ পথে ভারতে প্রবেশের জন্য ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে এ সব নারী, পুরুষ ও শিশু জড়ো হয়।

    গোপন সুত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার এরশাদনগর গ্রামের মো. রবিউল (২২) স্ত্রী ময়না শেখ (২০), ছেলে মো. আলফেজ (০২) যশোরের বাঘারপাড়া উপজেলার বিরামপুর গ্রামের সিন্দু মনি বিশ্বাস (৭০), প্রমিলা বিশ্বাস (৬৫), নুপুর মৈত্র (১৭), সমর বিশ্বাস (২২), বাগেরহাটের শ্মরনখোলার কদমতলা গ্রামের রুবেল পাথথর (২৫), মো. ইলিয়াছ তালুকদার (২৫), গোপলগঞ্জের খাকবাড়ি গ্রামের রাহুল বালা রিপন (৩৯), ধারাবাশাইল গ্রামের বিধান মন্ডল (১৭) ও কলসকাঠী গ্রামের মানিক চন্দ্র দাস (৪৮) নারায়নগঞ্জের রঘুনাথপুর গ্রামের শ্রী রতন সরকার (৫৪), রেলিবাগান গ্রামের বিল্পব চৌধুরী (৩৭), ও লক্ষনডা গ্রামের নীলু রাণী বাড়ই (৫০)। এরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় আটক হন। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন