ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৩৫ বছর পর পিরোজপুর জামায়াতের আমির পদে নতুন মুখ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো বরিশালে অবৈধ ড্রেজার পাইপ জব্দ বরিশালে প্রতিবছর ৩০ হাজার মানুষ ছানি রোগে আক্রান্ত হলেও নেই চক্ষু বিশেষজ্ঞ গ্রাম পুলিশ হচ্ছে তৃনমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা  চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা  সাংবাদিক রানার মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  সাংবাদিক কাওসার হোসেন রানার মায়ের ইন্তেকাল, বরিশাল প্রেসক্লাবের শোক  গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার
  • বরিশালে অবৈধ ড্রেজার পাইপ জব্দ

    বরিশালে অবৈধ ড্রেজার পাইপ জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডে দরপত্র বাতিল হওয়ার পরও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও পাইপ ফেলে রাখার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশনের উচ্ছেদ শাখা।

    বৃহস্পতিবার দুপুরে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের মদিনা মসজিদ সংলগ্ন তালুকদার বাড়ির মোড় এবং জিয়া সড়ক বাংলালিংক টাওয়ার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    স্থানীয়দের অভিযোগ, দরপত্র বাতিলের আদেশ থাকার পরও একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজারের পাইপ ফেলে রেখে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছিল। এতে এলাকার রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানিয়ে আসছিলেন।

    অভিযোগ পেয়ে উচ্ছেদ শাখা প্রধান মো. লকিতুল্লাহ্ সিকদারের নেতৃত্বে শাখার কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় অবৈধ ড্রেজারের পাইপ জব্দ করে নিয়ে আসা হয়। 

    বিসিসির উচ্ছেদ শাখা প্রধান মো. লকিতুল্লাহ্ সিকদার বলেন, পরিবেশ রক্ষায় দরপত্র বাতিলের আদেশ অমান্য করে ড্রেজারের পাইপ ফেলে রাখা বা বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। যারা সরকারি নির্দেশনা অমান্য করে পরিবেশ ধ্বংস করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ