ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রি করায় কারাদন্ড

    নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রি করায় কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে শিয়ালের মাংস বিক্রির সময় বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম আবদুল মালেক (৪০), বৃহষ্পতিবার দুপুরে উপাজেলার চরবাটা ইউনিয়নের ভুইয়ার হাট বাজার থেকে  তাকে আটক করা হয়। পরে তাকে বণ্যপ্রাণী সংরক্ষন আইনে ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ের ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। চরজব্বার থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    সুবর্ণৃচর উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করে দুপুরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বন্যপ্রাণী আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক ৩০০০ (তিন হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। বন বিভাগের সহযোগিতায় সুবর্ণচর উপজেলা ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।পরবর্তীতে জব্দকৃত শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়।

    তিনি আরও জানান, শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পাতি শিয়াল কে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ এ সংরক্ষিত বন্যপ্রাণী হিসাবে তালিকাভুক্ত করেছে যা ধরা, মারা, বিক্রি, খাওয়া, আইনত দন্ডনীয় অপরাধ। তিনি বলেন আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে। বন্যপ্রাণী সংরক্ষণে তিনি  সকলের সহযোগিতা কামনা করেন।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন