ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ফার্মেসি থেকে প্রবাসীর স্ত্রীর ৬ টুকরো মরদেহ উদ্ধার

    ফার্মেসি থেকে প্রবাসীর স্ত্রীর ৬ টুকরো মরদেহ উদ্ধার
    শাহানাজ পারভীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ওষুধের দোকান থেকে এক প্রবাসীর স্ত্রীর ছয় টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের আবদুল মতিন মার্কেটের অভি ফার্মেসির ভেতর থেকে শাহানাজ পারভীন (৪০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

    জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


    জানা গেছে, শাহানাজ পারভীনের স্বামী ছুরুক মিয়া দীর্ঘদিন ধরে সৌদিপ্রবাসী। ছুরুক মিয়ার গ্রামের বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে। আর ওই নারীর বাবার বাড়ি উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওড়া গ্রামে। শাহানাজ জগন্নাথপুর পৌরসভার পেছনের কলোনিতে ছেলেমেয়ে নিয়ে নিজ বাসায় বসবাস করতেন।

    পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন শাহানাজ। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে স্বজনদের সন্দেহ হলে ফার্মেসির মালিকের বাসায় খোঁজ করে জানতে পারেন তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়েছেন।

    বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলামের উপস্থিতিতে পুলিশ অভি ফার্মেসির তালা ভেঙে ভেতরে বিছানার চাদর দিয়ে মোড়ানো শাহানাজের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক। তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে। ১০ বছর ধরে জগন্নাথপুর বাজারে ওষুধের দোকানে চাকরি করেন। এক বছর ধরে ওই মার্কেটে নিজে অভি ফার্মেসি খুলে ব্যবসা শুরু করেন।

    নিহত নারীর ভাই হেলাল মিয়া  বলেন, বোনের এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় তারা বাক্‌রুদ্ধ। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন করে প্রকৃত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

    জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, এক প্রবাসীর স্ত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী সনাক্তে পুলিশ চেষ্টা করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন