ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • কাঁটাতার নয়, পুলিশ আটকে দিল তরুণীর ভালোবাসা

    কাঁটাতার নয়, পুলিশ আটকে দিল তরুণীর ভালোবাসা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেমের টানে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধ পথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসেন ভারতীয় তরুণী খুসনামা (১৭)। এ ঘটনা জানতে পেরে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তাকে আটক করে পুলিশ।

    পরে সব আইনি প্রক্রিয়া শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (১৮ বিজিবি) সহায়তায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (২৭৬ বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে বাবা-মায়ের উপস্থিতে তাকে নিজ দেশে (ভারত) পাঠিয়েছে পুলিশ।

    শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজারের তেলীপাড়া নামক স্থানে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনের পিলার নম্বর ৪৪২ এর ৭.এস ও ৪৪৩ মেইন পিলার বরাবর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।

    এসময় বিএসএফের হাফতিয়া ক্যাম্পের সহকারী কমান্ডার কামাল সিং, পরিদর্শক উপেন্দ্র সিং, প্রমোদ কুমারসহ ভারতীয় গোয়াল পুকুর থানার কনস্টেবল দিলিপ কুমার সরকার, বিজিবি তেঁতুলিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল মোতালেব, তেঁতুলিয়া মডেল থানার এসআই তপন কুমারসহ বিজিবি-বিএসএফ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


    প্রেমের টানে ভারত সীমান্ত অতিক্রম করে পঞ্চগড়ে আসা খুসনামা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানা গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে।

    এর আগে গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভারতীয় সীমান্তের কাঁটাতার পেরিয়ে তেঁতুলিয়ার মুড়িমাখা সীমান্ত দিয়ে মহানন্দা নদী পার হয়ে তেঁতুলিয়ার সদ্দারপাড়া গ্রামের হাসিনুর রহমানের বাড়িতে পৌঁছান তিনি। গোপন সূত্রে  সেই খবর জানতে পেরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি বিকেলে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে ওই তরুণীর পরিচয় জানায়। পরে শুক্রবার তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

    ভারতীয় ওই তরুণীর বাবা ইসরাইল হোসেন গনমাধ্যমকে বলেন, আমার মেয়ে কীভাবে বাংলাদেশে ঢুকেছে জানি না। প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে মেয়েকে নিতে এসেছি।

     

    ভারতীয় গোয়াল পুকুর থানার কনস্টেবল দিলিপ কুমার সরকার বাংলানিউজকে বলেন, বিএসএফ আমাদের খবর দিলে ১৭৬ ব্যাটালিয়নে ওই তরুণীর বাবা-মাকে নিয়ে এসি। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ পুলিশ-বিজিবির মাধ্যমে বিএসএফের হাতে ওই তরুণীকে তুলে দিয়েছে। থানায় নেওয়ার পর আমরা আমাদের সব আইনি প্রক্রিয়া শেষে ওই তরুণীকে তার পরিবারের কাছে হস্তান্তর করব।

    বিএসএফের ২৭৬ ব্যাটালিয়নের সহকারী কমান্ডার কামাল সিংক বাংলানিউজকে বলেন, আমরা খবর পেয়ে পুলিশের মাধ্যমে তদন্ত করে ওই তরুণীর পরিচয় নিশ্চিত হই। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পুলিশ, বিজিবি মিলে সব নিয়ম মেনে ওই তরুণীকে দেশে ফেরত আনা হয়েছে।

    তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার বাংলানিউজকে বলেন, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ওসি সারের নির্দেশে তাকে আটক করা হয়। পরে বিজিবির সহায়তায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। শুক্রবার তাকে বাবা-মায়ের উপস্থিতে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে অনেক বোঝানো হয়েছে সে যেন একই ঘটনা আবারও না ঘটায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন