ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান আগৈলঝাড়ায় টিউশনি ও সেলাই মেশিন চালিয়ে এইচএসসিতে এ প্লাস তিথির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ২৬ দিনব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা  ৭৬৮ কোটি টাকার প্রকল্পে সচল হবে ঐতিহ্যের খাল  এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ড. মাহফুজুর রহমান
  • মোংলায় হাবিবুন নাহার খালেক নারী উন্নয়ন সমবায়ী প্রকল্পের উদ্বোধন

    মোংলায় হাবিবুন নাহার খালেক নারী উন্নয়ন সমবায়ী প্রকল্পের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোংলায় হাবিবুন নাহার খালেক নারী উন্নয়ন সমবায়ী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রাঙ্গণে মোংলা উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও সমবায়ী প্রকল্পের আয়োজনে এ নারী উন্নয়ন সমবায়ী প্রকল্পের উদ্বোধন করা হয়।

    উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার এমপি।

    উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার হাই'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, বাগেরহাট জেলা পরিষদের সদস্য ও জেলা আ'লীগের সভানেত্রী শরীফা হেমায়েত, বাগেরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও খুলনা ও বরিশাল বিভাগের নারী উন্নয়ন ফোরামের আঞ্চলিক সমন্বয়কারী রিজিয়া পারভীন এবং চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম।

    এছাড়াও অন্যানদের মধ্যো উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার ও স্থানীয় নেতৃবৃন্দ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ