ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান আগৈলঝাড়ায় টিউশনি ও সেলাই মেশিন চালিয়ে এইচএসসিতে এ প্লাস তিথির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ২৬ দিনব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা  ৭৬৮ কোটি টাকার প্রকল্পে সচল হবে ঐতিহ্যের খাল  এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ড. মাহফুজুর রহমান
  • দিনাজপুরে নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের শপথ গ্রহণ

    দিনাজপুরে নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের শপথ গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

    এর পরে বিকেলে ৪ টার দিকে চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে ১২ ইউনিয়নের সাধারণ সদস্য ১০৮ ও সংরক্ষিত আসনের ৩৬ জন সদস্যদের শপথ করান উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আয়েশা সিদ্দিকা।

    শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জনগনের খেদমত করার জন্য জনগণ আপনাদেরকে নির্বাচিত করেছেন, তাই আপনাদের কে সঠিকভাবে জনগণের খেদমত করার জন্য কাজ করতে হবে বলে আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা।

    শপথ গ্রহন অনুষ্টানে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক, উপজেলা ভাইস চেয়ারম্যন শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন মোছাঃ লায়লা বানু, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ইরতিজা হাসান, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


    আসাদুল্লাহ আল গালিব/দিনাজপুর


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ