ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালক আটক

    শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক মাদরাসা পরিচালকের বিরুদ্ধে। এ অভিযোগে সৈইবুর রহমান (৫০) নামে এক হাফেজিয়া মাদ্রাসার পরিচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

    রবিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাইতুন কুরআন একাডেমী হাফেজিয়া মাদ্রাসায় এ ঘঠনা ঘটে। আটক সৈইবুর ওই মাদ্রাসার পরিচালক ও উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে।          

    স্থানীয়রা বাসিন্দা জহরুল, তারেক রহমান ও অভিভাবক রুহুল আমিন জানান, আটকের পর কয়েকজন ছাত্র শিক্ষকের অপকর্মের কথা উপস্থিতি জনতার কাছে বলে। এর আগে এই আপত্তিকর বিষয়টি শিক্ষার্থীদের মাঝে জানাজানি হলে ধামাচাপা দিতে কয়েকজন শিক্ষার্থীকে রড দিয়ে অমানবিকভাবে মারধরের প্রমানও পাওয়া গেছে।

    তারা আরও জানান, বলাৎকার ও অমানবিক নির্যাতনের বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার না করলেও পরে উপস্থিত জনতার সামনে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন মাদরাসা পরিচালক সৈইবুর রহমান

    শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আপু ঘোষ মুঠোফোনে সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে বলেন, রবিবার রাত ৮ টার দেকে দিকে ৯৯৯ এ ফোন দিয়ে একজন বলেন, কানসাট এলাকায় একটি হাফেজিয়া মাদ্রাসার পরিচালকে বলাৎকারের অভিযোগে আটক করে রেখেছে জনতা। এরই পরিপ্রেক্ষিতে আমরা সেই হাফেজিয়া মাদ্রাসায় গিয়ে সৈইবুরকে আটক করা হয়।

    এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  


    ফেরদৌস সিহানুক শান্ত/ চাঁপাইনবাবগঞ্জ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন