ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩
  • ভারতে পৌঁছে দোয়া চাইলেন মোস্তাফিজ

    ভারতে পৌঁছে দোয়া চাইলেন মোস্তাফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শেষে রোববার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরে বিমানবন্দর থেকে বাকি ক্রিকেটাররা বাড়ির পথ ধরলেও বিমানবন্দরেই থেকে যান মোস্তাফিজুর রহমান। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অংশ নিতে সেখান থেকে ভারতে চলে যান তিনি।

    এবার ভারতে পৌঁছেই দোয়া চাইলেন মোস্তাফিজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কাটার মাস্টার লিখেছেন, নিরাপদে ভারতে পৌঁছালাম। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মিশন শুরু করতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।

    আইপিএলের চতুর্দশ আসর শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল। এবারের আসরে বাংলাদেশিদের মধ্যে রয়েছেন তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, অন্যদিকে মোস্তাফিজ রাজস্থান রয়্যালসের হয়ে।

    রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল। মূলত কোভিড-১৯ প্রটোকলের কারণেই দেশে ফিরলেও বিমানবন্দরের বাইরে বের হননি মোস্তাফিজ। সরাসরি ভারতের বিমানে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

    আইপিএল ২০১৬ নিলামে মোস্তাফিজকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেবার নিজের প্রথম মৌসুমেই ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা ঘোষণা করেছিলেন মোস্তাফিজ। হয়েছিলেন আইপিএলের সেরা উদীয়মান তারকা। কিন্তু পরের মৌসুমে চোটের কারণে খেলতে পেরেছিলেন মাত্র ১ ম্যাচ। ২০১৮ সালে তাকে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। সে মৌসুমে ৭ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

    ইনজুরির কারণে রাজস্থানের শুরুর ম্যাচগুলোতে খেলতে পারবেন না ইংলিশ পেসার জোফরা আর্চার। আর তাই আইপিএলের শুরুর ম্যাচগুলোতে মোস্তাফিজকে দলের প্রয়োজনও বেশি। যদিও কোয়ারেন্টিনের কারণে প্রথম দুই ম্যাচে তাকে নাও পেতে পারে রাজস্থান। মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস।


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ