ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান আগৈলঝাড়ায় টিউশনি ও সেলাই মেশিন চালিয়ে এইচএসসিতে এ প্লাস তিথির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ২৬ দিনব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা  ৭৬৮ কোটি টাকার প্রকল্পে সচল হবে ঐতিহ্যের খাল  এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ড. মাহফুজুর রহমান
  • শীতের শেষে এমন শিলাবৃষ্টি কখনো দেখেনি লালমনিরহাটবাসী

    শীতের শেষে এমন শিলাবৃষ্টি কখনো দেখেনি লালমনিরহাটবাসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। প্রায় ২০ মিনিট ধরে চলা শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

    সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। অনেকে বলছেন, শীতের শেষ মৌসুমে আগে কখনো শিলাবৃষ্টি হতে দেখেননি তারা।

    শিলাবৃষ্টিতে আলু, পেঁয়াজ, রসুন, গম, ভুট্টা, ইরি ধান ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষক সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘শীতে এমন শিলাবৃষ্টি আগে কখনো দেখিনি। হঠাৎ শিলাবৃষ্টিতে আমার পাঁচ বিঘা তামাক আর আলুক্ষেত নষ্ট হয়ে গেছে।’

    চলবালা ইউনিয়নের কৃষক শাহ আলী বলেন, ‘শিলাবৃষ্টিতে আলুক্ষতি ব্যাপক ক্ষতি হয়েছে। যেটা ব্যয় করেছি এখন সেই টাকাও উঠবে না।’

     

    আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের কৃষক রহিম উদ্দিন জানান, বিকেল থেকেই বৃষ্টি হচ্ছিল। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে থাকে। এর একটু পরেই শিলাবৃষ্টি শুরু হয়।

    লালমনিরহাট কৃষি অধিদফতরের উপ-পরিচালক শামীম আশরাফ জানান, সদর ও কালীগঞ্জ উপজেলাসহ বেশকিছু জায়গায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে আলু, ভুট্টা, পেঁয়াজ, রসুন, মরিচ, তামাকসহ ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ