ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • নৌ মহড়ায় ভারতে গেলো যুদ্ধ জাহাজ "ওমর ফারুক"

    নৌ মহড়ায় ভারতে গেলো যুদ্ধ জাহাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিশাখাপত্তনম-অনুষ্টিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া EX MILAN-2022 এ অংশ নিতে ভারত সফরে গেলো বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘ওমর ফারুক’। 

    আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ) দুপুর ১ টায় মোংলা নৌ জেটি থেকে নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

    প্রধান অতিথির বক্তব্য রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন বলেন, অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রে পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডরোধ এ মহড়ার মূল লক্ষ্য। এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পারিক সহযোগীতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশা করেন।

    জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূঁঞার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌ সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছেন। এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬ টি দেশের নৌ বাহিনী অংশগ্রহণ করছে।

    এছাড়াও অন্যন্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    সফর শেষে জাহাজটির আগামী ০৬ মার্চ দেশে ফিরে আসার কথা রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ