ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান আগৈলঝাড়ায় টিউশনি ও সেলাই মেশিন চালিয়ে এইচএসসিতে এ প্লাস তিথির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ২৬ দিনব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা  ৭৬৮ কোটি টাকার প্রকল্পে সচল হবে ঐতিহ্যের খাল  এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ড. মাহফুজুর রহমান
  • কৃষক চান্নু হত্যা: ২৩ জনের বিভিন্ন মেয়াদে দন্ড

    কৃষক চান্নু হত্যা: ২৩ জনের বিভিন্ন মেয়াদে দন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহে কৃষক চান্নু মিয়া হত্যার চাঞ্চল্যকর মামলায় ১ জনের আমৃত্যু যাবজ্জীবন, ৫ জনের যাবজ্জীবন ও ১৭ জনের ১ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ শওকত হোসাইন এ দন্ডাদেশ প্রদাণ করেন।

    মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৮ এপ্রিল সদর উপজেলার করিমপুর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে কৃষক চান্নু মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামীরা। এ ঘটনায় পরদিন নিহতের পিতা শাহাদাত হোসেন বাদি হয়ে ৩০ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন ৩০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার আসামী মজনু মিয়াকে আমৃত্যু, তফসের আলী, আব্দুল জলিল, মোঃ তিতু, মোঃ ইকতিয়ার ও আব্দুল আলিমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদাণ করেন। মামলায় আরও ১৭ জনকে ১ বছর করে কারাদন্ডাদেশ প্রদাণ করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে খালাস দেয় আদালত। মামলা চলাকালে মৃত্যুবরণ করায় ৪ জনকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

    আসামী পক্ষের আইনজীবী এ্যাড. নেকবার হোসেন বলেন, আমরা ন্যায় বিচার পায়নি। উচ্চ আদালতে আপিল করবো। রাষ্টপক্ষের 

    আইনজীবী অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল খালেক বলেন, হত্যা মামলায় আমরা আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আসামীদের আরও কঠোর শাস্তি হওয়া উচিৎ ছিল। সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ